শিরোনাম :
সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের পৃথকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।

সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে সাতটার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ (১৮)। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার। আটককৃতদের মধ্যে বাকী চারজনই শিশু। তাদের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরেকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain