শিরোনাম :
আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত থাকার কারণে ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুপারিশক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain