শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন

১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন, আমি আপনাদের সেবক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে ছোটবেলা থেকেই চেনেন ও জানেন, আমার রাজনৈতিক পরিচয়ও আপনাদের জানা। আমি শুধু রাজনৈতিক নেতা নই, আমি আপনাদেরই একজন।
তিনি আরও বলেন, দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। মহান আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। এ লক্ষ্যে আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ইসলামগঞ্জ বাজারে ১নং জালালাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরুব্বি বিলাল খানের সভাপতিত্বে ও ১নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজির আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আল আমিন আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ আলী বাবুল, সাবেক ইউপি সদস্য লনি কান্ত বিশ্বাস, প্রবীণ মুরুব্বি আব্দুল হক, আব্বুস আলী, কবির খান, পাকি মিয়া, উসমান খাঁন, ইলিয়াস আলী, আমিনুল হক, নুর উদ্দিন, আব্দুল কুদ্দুস, নুর আলী, সুরুজ আলী, বশির আহমদ, কালাই মিয়া কালা, সমর আলী সমর, কাচা মিয়া, মছব্বির ও আনছার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মো. ইসলাম উদ্দিন একজন সৎ ও সজ্জন ব্যক্তি। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, এলাকার বিভিন্ন সমস্যা সমাধান এবং সালিশ-বৈঠকে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে ভূমিকা রেখে আসছেন। বক্তারা আশা প্রকাশ করেন, দল থেকে মনোনয়ন পেলে এই প্রবীণ নেতাকে বিপুল ভোটে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ করে দেওয়া হবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain