শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ দারুণ সুখবর নিয়ে এসেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সম্প্রতি সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এই বিভাগের সব সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই বার্তায় সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এই সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে।

এছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।

বক্তব্যের শেষে তিনি এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীসহ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় তা শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain