শিরোনাম :
গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির বিট-৩ এর উপদেষ্টা মো. শামীম আহমদ চৌধুরীর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত সিলেট-১ আসনের জালালাবাদ থানাধীন বানাগাও ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা আতাউর রহমানের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেকের টাকা হস্তান্তরকালে মো. শামীম আহমদ চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ রোগীর চিকিৎসায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসুস্থ মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক দুবারের সিনিয়র সহ-সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমি, ক্যান্সার আক্রান্ত আতাউর রহমান এবং তাঁর পরিবারের সদস্য রুফিয়া খাতুন ও তানিয়া খাতুন প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain