শিরোনাম :
বিগত ৯ মাসে আওয়ামী লীগের একটা বাড়িতেও হামলা হয়নি, দাবি বিএনপির এমপি মালিকের সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাই সাইকেল উদ্ধার চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাই সাইকেল উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষ মাস্টার চাবিসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) । এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও তিনটি বিশেষভাবে তৈরি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের শাহপরান (রহ.) থানার পূর্ব ভাটপাড়া এলাকার মৃত জয়নাল আহমেদের ছেলে নাজমুল আহমেদ নাজু (৩১)হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গানগর গ্রামের মো. মীরজাহান মিয়া ওরফে মিজান মিয়ার ছেলে মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. আব্দুল মতিন ওরফে রাজু ওরফে মতি (২৯) এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার সেনবাগ এলাকার মৃত ওবায়দুল হক ছেলে সজল আহমদ ইয়াছিন (৩২)।

জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুর ১টার দিকে কোতোয়ালী মডেল থানার কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদ সংলগ্ন ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন।

পরে তার অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট নগরীর কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়।এসময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টায় শাহপরান (রহ.) থানার পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত আরও একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।

পুলিশে জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য । তাদের বিরুদ্ধে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডের দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা এবং আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা করা হয়ে । পরে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain