শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

২৮মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস, পানিসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে ভোর ৬ থেকে দুপুর ১২ টা অর্ধদিবস হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত সিলেট নগরীর ধোপাদিঘী, রংমহল টাওয়ার, বন্দর বাজার, মহাজন পট্টি, সুরমা মার্কেট এলাকায় বাম গণতান্ত্রিক জোট এর নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়ন জেলা নেতা মনিষা ওয়াহিদ, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাদিয়া নৌশিন, বুশরা সোহেল প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”
নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও নতুন করে দামবৃদ্ধির চক্রান্ত চলছে তাই ২৮ মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এবং নিজেদের দোকান-পাঠ ১২ টা পর্যন্ত বন্ধ রেখে হরতাল পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain