শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেটে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ মঙ্গলবার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী মঙ্গলবার সিলেটের মাঠে নামছে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ওই ফুটবল ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে সিলেট পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। এর আগে সিলেট পৌছে শুক্রবার অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এক সংবাদ সম্মেলনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে সেলিম জানান, ম্যাচ সফল করতে প্রচারণাও করা হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। তিনি ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী।
এদিকে রোববার বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ দল ও সন্ধ্যা ৬ টায় মঙ্গোলিয়া ফুটবল দল জেলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain