শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

টুকেরবাজার টিওরবাড়ি এলাকায় হাসান জেবুলের উঠান বৈঠক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুলের প্রচারণা অব্যাহত রয়েছে। রোববার রাত ৯টায় (২৭ মার্চ) সিসিকের বর্ধিত এলাকা ৩৮ নং ওয়ার্ডের টুকের বাজার টিওরবাড়ি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বীসহ তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত মুরব্বীরা তাঁকে নির্বাচনী সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টিওরবাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বী তাহির আলী, নিয়ামত আলী, আব্দুর রহমান, রুবেল মিয়া, আব্দুল হক, আব্দুল মান্নান, আলা উদ্দিন, আপতার মিয়া, শাহিন আহমেদ, আব্দুল হক, ইবু, ফরহাদ সিদ্দিক, জমির উদ্দিন, সাদ্দাম হোসাইন, ফাহিম আহমদ ও সাধু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করার ঘোষণা দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। প্রচারণার অংশ হিসেবে রোববার রাতে টুকেরবাজার টিওরবাড়ি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে উঠান বৈঠক করেন তিনি। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain