শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

সংবাদ সম্মেলন-করোনার কারণে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হয়নি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘৩ মাসের সময় দিয়ে কেন্দ্র থেকে সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু করোনা মহামারির কারণে দলীয় অনেক কার্যক্রম স্থবির ছিলো। তাই সময়মতো সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা সম্ভব হয়নি। ২ বছর ৩ মাস পর অবশেষে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জেলার অধীনস্থ (উপজেলা ও পৌর) ১৮টি ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল।

আজ সোমবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিলেট রেজিস্ট্রি মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। তিনি বলেন, আগামীকালের (মঙ্গলবার) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশরেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain