শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া।

এছাড়া আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানুকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচটি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে। আজ একসঙ্গে পাঁচ মামলার রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain