শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

রঙিন বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন সোহিনী সরকার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: টেলিভিশন দিয়ে অভিনয় শুরু করলেও এখন বড় পর্দার জনপ্রিয় মুখ সোহিনী সরকার। কাজ করছেন ওটিটি প্লাটফর্মেও। শুধু অভিনয় নয়, সোহিনীর মিষ্টি মুখ বেশ মনে ধরে ভক্তদের। তাই তো, সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি প্রকাশ পেলেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়।

এবার ‘নো মেকআপ লুকে’ নতুন কিছু ছবি প্রকাশ পেয়েছে তার। রঙিন বিকিনিতে ‘Verified Life is cool by the pool….’ ক্যাপশনে ছবি শেয়ার করেছেন তিনি। প্রকাশিত ছবিগুলোতে অচেনা সাজে, চেনা হাসিতে তাক লাগালেন এই লাস্যময়ী। ভালোবাসার চোখে তাকে লেন্সবন্দি করেন প্রেমিক রণজয় বিষ্ণু।

ভেজা চুল, ঠোঁটে হালকা লালচে কমলা লিপস্টিক আর একগাল হেসে ছবির জন্য পোজ দিয়েছেন সোহিনী। পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। আটপৌরে সাবেক শাড়ি আর এক ঢাল খোলা চুলে কখনও তিনি ‘সত্যবতী’। কখনও বা রঙিন কুর্তি, বেপরোয়া জিনস-টপে ‘বিবাহ ডায়েরিজ’-এর ‘রয়না’। সোহিনী সরকারকে দর্শক চেনেন এ ভাবেই। সেই অভিনেত্রীই বদলে গেল বিলকুল!

প্রসঙ্গত, স্টুডিওপাড়ার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর মধ্যেই কাটছে অভিনেত্রী ও তার প্রেমিকের সময়। তবে যখনই সময় মেলে দু’জনে ব্যস্ততার ফাঁকে সময় কাটান একান্তে। কখনও পাহাড়, কখনও চেনা কলকাতার পথঘাটে দেখা মেলে তাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। একরাশ নীল জলের মধ্যে নিজেকে বেশ সাহসী হিসেবেই প্রকাশ করেছেন সোহিনী। —আনন্দবাজার

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain