শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

৯ ও ২০ ওয়ার্ডে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৯ ও ২০ ওয়ার্ডে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) সংগঠনের মহানগর নির্বাহী সদস্য ২০নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ। বিশেষ অতিথি মহানগর সহ-সাধারণ সম্পাদক ডা: মোস্তফা আহমদ আজাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের বিভিন্ন পন্থা অবলম্বন করে দাম বাড়াচ্ছে। তিনি দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান। তিনি আরও বলেন অবিলম্বে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মোফাসিরে কোরআন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম খন্দকার ও মাওলানা এহছানুল হক সহ কারাগারে বন্দি সকল আলেম উলামা রাজবন্দি জাতীয় নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ডা: মোস্তফা আহমদ আজাদ বলেন ১৯৮৯ সনের ৮ই ডিসেম্বর একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে পৃথিবী বিখ্যাত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) এর নেতৃত্বে সংগঠন প্রতিষ্ঠা হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এ সংগঠনের কাজ আরও শক্তিশালী করতে হবে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শহীদ আহমদ, সংগঠনের ১৯নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা বেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ, ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ হিযবুল্লাহ রাফি, ২০নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ নুর আহমদ, জামিল আহমদ প্রমুখ। পরিশেষে দেশ জাতি ও ইসলামের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain