শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নিউমার্কেট এলাকায় ফের উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ বুধবার বিকেল থেকে দোকান খোলা শুরু হয়েছে। এর দুই ঘণ্টা না যেতেই বিকেল ৫টার দিকে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে।

একাধিক দাবি নিয়ে ফের ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। শিক্ষার্থীরা সড়কে নানা স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। এতে মিরপুর রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়েছি ঢাকা কলেজের ভেতরে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সংবাদ পাওয়ার পর আমরা সেখানে যাচ্ছি। যান চলাচল স্বাভাবিক আছে।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে সংঘর্ষের পেছনে তাদের দায়ী করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দায়ী করে ব্যবসায়ীদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকান বন্ধ রাখতে হবে।

এর আগে সংবাদ সম্মেলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিলেন, তারা কেউ ব্যবসায়ী নন। এ ঘটনা নিয়ে কেউ যেন উসকানিমূলক কথা, বক্তব্য ও পোস্ট না দেন এ বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাই।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain