শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি হলেন শাল্লার কল্লোল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নির্মলেন্দু সরকার কল্লোল । আজ মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদ লাভ করেন।

হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের আদিত্যপুর গ্রামের কল্লোল দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এছাড়াও তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। এ
বিষয়ে নবনির্বাচিত সহ সভাপতি নির্মলেন্দু সরকার কল্লোল বলেন, স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি। আমার মামা জামাত শিবিরের হাতে নিহত জগত জ্যোতি তালুকদার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। আমার বড় ভাই মৃদুল কান্তি সরকার, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন আহবায়ক কমিটির সদস্য ছিলেন, বর্তমানে তিনি মিশিগান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain