শিরোনাম :
সিলেট নগরীর বড়বাজার থেকে দুই নারীসহ গ্রেপ্তার ৩ গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল- মালিকদের প্রতি নির্দেশনা গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষে সিলেটের কালাগুলে ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কুশাল গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেল ৪ টায় প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমি আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান (জুনেদ) বলেন, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও নিম্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, লন্ডন প্রবাসী ও ডাগেনহাম মসজিদের মুসল্লী সাদেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২১ইং বিকেল ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain