শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

ঈদের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ইমাম সমিতির স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র ঈদুল ফিতরের দিন অশ্লীল ডিজে নৃত্যের মহড়া, বেপরোয়া ট্রাক, পিকআপ নিয়ে নাচ-গান ও বেসামাল নৃত্য বন্ধ করে ঈদের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জালালাবাদ ইমাম সমিতি সিলেট।
বৃহস্পতিবার (৫ মে) সিলেট জেলা প্রশাসক এম মজিবুর রহমান বরাবরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ ও সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ঈদের দিন কিছু বেপরোয়া যুবক অশ্লীল ডিজে নৃত্য, বেপরোয়া ট্রাক, পিকআপ নিয়ে নাচ গানে বেসামল নৃত্য দিয়ে রাজপথে ঘুরছে। যা আধ্যাত্মিক নগরী সিলেটকে কলঙ্কিত করেছে। ঈদের পবিত্র একটি দিনে এভাবে ডাক-ঢোল বাজিয়ে নৃত্য করা কোনভাবেই সহনীয় নয়। এসব কাজ মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। কোন নেপথ্য শক্তি ছাড়া সম্পূর্ণ অদ্ভুতভাবে গোটা দেশজুড়ে এমন ঘটনা ঘটার সম্ভব নয়। ঈদের দিনে এসব কোরআন, সুন্নাহ পরিপন্থি এসব অপসংষ্কৃতি বা নতুন ফিতনাহ থেকে সবাইকে রক্ষা করতে ও ঈদের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain