শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

ভারত থেকে আসা ১৮ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নারী ও শিশুকে মৌলভীবাজার থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে মৌলভীবাজার থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

রোহিঙ্গাদের স্থানীয় কোন দালাল সহযোগিতা করছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain