শিরোনাম :
সিলেট নগরীর বড়বাজার থেকে দুই নারীসহ গ্রেপ্তার ৩ গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল- মালিকদের প্রতি নির্দেশনা গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

মৌলভীবাজারে যুবলীগ নেতা নাজমুল হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম আসামী বাবর মিয়াসহ ৪জনকে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

পরিবারের দাবি ওই যুবলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে যুবলীগ নেতা নাজমুলের পরিবার কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাস নিয়ে এসে দুর্বৃত্তরা নাজমুলকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যার দিকে মারা যান নাজমুল।

মৃত্যুর আগে আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে নাজমুল নিজেই হামলাকারীদের নাম প্রকাশ করেছেন। নিহতের পরিবারের পক্ষ হতে ১৩ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

চৈত্রঘাটের স্থানীয় কয়েকজন জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এলাকায় দুইটি গ্রুপের মধ্যে বালুমহাল, আধিপত্য বিস্তার ও বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। তার জেরে গত ৮ মাসে উভয় গ্রুপের মধ্য একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ও থানায় ৬টি মামলাও হয়েছে।
এদিকে গ্রেফতারকৃতদের নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ২টায় র‌্যাব সদরদফতরে এ বিষয়ে ব্রিফ করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain