শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেট সুরমার ভাঙ্গনরোধে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেট সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের (নতুন আওতাভূক্ত) টুকেরবাজার পীরপুর এলাকায় সুরমা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীর ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। খবর পেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি ভাঙ্গনরোধে সিটি করপোরেশনকে তাৎক্ষনিক উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে সুরমা নদীর তীর ভেঙ্গে টুকেরবাজার পীরপুর এলাকায় লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়। এতে হুমকিতে পড়ে ওই এলাকার বাড়িঘর ও ফসল। এর মধ্যে নদী তীরবর্তী কয়েকটি বাড়ি ভাঙনের হুমকিতে পড়ে।

স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বিষয়টি অবগত করেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি করপোরেশনকে ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নির্দেশে দুপুরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ভাঙ্গনস্থলে উপস্থিত হন। তাৎক্ষনিক তারা বাঁশ পুঁতে ও বালুর বস্তা ফেলে ভাঙ্গনরোধ করেন।

এদিকে, শফিউল আলম চৌধুরী জুয়েল জানিয়েছেন, নদীর পানি ঢুকে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তিনি ত্রাণ মন্ত্রীর সহায়তা চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain