শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

২০ মে ‘চা শ্রমিক দিবস’ এর রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ মে, ২০২২
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঐতিহাসিক ২০ মে ‘চা শ্রমিক দিবস’ কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন আয়োজিত চা শ্রমিক সমাবেশের বক্তারা।

২০ মে ১০১ তম চা শ্রমিক দিবস উপলক্ষে সিলেটে আজ বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চা শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন মোমিনছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি লিটন মৃধা।

সমাবেশে প্রারম্ভিক বক্তব্য রাখেন ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল।

ফেডারেশনের সংগঠক সন্দীপ রঞ্জন নায়েকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার আরশ আলী, সিপিবির সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.বেদানন্দ ভট্টাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবুল কাশেম, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, বিভিন্ন বাগান প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন রত্না বসাক, মুক্তা আচার্য, সেন্টু মৃধা, ময়না কর্মকার, নিপা মোদী প্রমুখ।

সমাবেশে বক্তারা চা শ্রমিকদের রক্তে রঞ্জিত ঐতিহাসিক ২০ মে কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া দাবি জানিয়ে বলেন, ১৯২১ সালে চা শ্রমিকরা মজুরিসহ অধিকার আদায়ের যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা এই উপমহাদেশের শ্রমিক আন্দোলনের একটি অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই আন্দোলন চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন।

বক্তারা বলেন বর্তমান সময়ের দ্রব্যমুল্যার বাজারে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা অমানবিক। শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ শ্রমিকদের শিক্ষা , স্বাস্থ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক উৎপাদন করে আর ভোগ করে মালিকরা। এই ব্যবস্থায় বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সব মালিকের পক্ষে। তাই শ্রমিকরা মজুরি থেকে শুরু করে সব অধিকার থেকে বঞ্চিত হয়। তাই শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলে এই ব্যবস্থা পাল্টাতে হবে।

সমাবেশের পূর্বে আম্বরখানা থেকে একটি বিশাল লাল পতাকা মিছিল নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শহীদ মিনারে আসে। সমাবেশের পূর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা গণসংগীত পরিবেশন করে, চা শ্রমিকদের সন্তানরা লাটি নৃত্য ও জুমুর নৃত্য পরিবেশন করে।

সকালে বিভিন্ন চা বাগানে ২০ মে’র শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain