শিরোনাম :
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা

ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবাছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নৌকায় ধান বোঝাই করে ধান ভাঙাতে ছেলে অনুপ তালুকদারকে (১১) সাথে নিয়ে বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন তালুকদার। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। কার্তিক তখন তার ছেলে অনুপকে বাঁচাতে তাকে উঁচু করে ধরে রেখে পাড়ের দিকে আসতে আসতে চিৎকার করতে থাকেন।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় লোকজনের নজরে আসলে তারা দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। তারা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও বাবা কার্তিক রঞ্জন রঞ্জন তালুকদারকে বাঁচাতে পারেননি। নিখোঁজ হয়ে যান কার্তিক। পরে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মে) সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

নিহত সেই পিতা জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বিকেল ৪টার দিকে পৌঁছে দিরাই থানার পুলিশ। পরে জাল দিয়ে পানির নিচ থেকে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain