শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

কানাইঘাটের রাজাগঞ্জে ৫৮০ পরিবারে খাদ্য সামগ্রী, টিন ও হাড়িপাতিল বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট কানাইঘাট উপজেলাধীন রাজাগঞ্জ ইউনিয়নে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক এর ব্যবস্থাপনায় ৫৮০টি পরিবারে ২হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী, ১০টি পরিবারে টিন এবং ১০টি পরিবারে হাড়িপাতিল বিতরণ করা হয়।

আজ ২৩ মে বিকাল ০৩ঘটিকায় স্থানীয় শিকদার ফাউন্ডেশন কলেজ মাঠে অনুষ্ঠিত সভা পিসব এর সাধারণ সম্পাদক মাও. ইমরান হাবিবীর সভাপতিত্বে এবং মাও. নজরুল ইসলাম ও মাও. ইমরান হুসাইন এর যৌথ পরিচালনায়

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফাররুক। তিনি বলেন, মুফতী ইমরান হাবিবী তার সংগঠনের তরফ থেকে এধরণের ব্যয়বহুল প্রোগ্রামের আয়োজন করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি আশাকরি পিসবের মাধ্যমে এদেশের হতদরদ্রি মানুষের মুখ উজ্জ্বল হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের মাঝে শুধু খাদ্যসামগ্রী বিতরণ করেই আমাদের দায়িত্ব শেষ নয়। সরকার, সামাজিক সেবামূলক সংগঠন ও বিত্তবানরা ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ানো খুবই জরুরী বিষয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম, মাও.লুকমান আহমদ, মাও. নূর আহমদ কাসেমী, মুফতি ইবাদুর রহমান, মাও. হেলাল আহমদ, হাফিজ মাও.ফখরুল ইসলাম,হাফি আব্দুল লতিব, মাও. হাবীব আহমদ মাসুম, মাও. লুকমান আহমদ, পিসব সিলেটের প্রতিনিধি মাও. আশরাফ উদ্দীন, মুফতী এহসানুল্লাহ, প্রমুখ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মুফতি ইমরান হাবিবী এর বক্তব্য পরবর্তী ত্রাণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain