শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ছাত্রীর পর এবার সিলেট এমসি কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের মুরারী চাঁদ (এমসি কলেজ) হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধারের দুইদিন পর এবার সৌরভ দাস রাহুল (২৪) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট নগরের গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় ওই বাসায় রাহুল মেসে করে থাকতেন।

রাহুল এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রমের মন মোহন দাসের ছেলে।

এ ব্যাপারে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পেয়ে উদ্ধার করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা এটি আত্মহত্যা, তবুও বাকিটা তদন্তে বের হবে।

এর আগে গত ২৫ মে সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain