শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ’র মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) উপশহরস্থ কার্যালয়ে দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন হুমায়ুন আহমদ, সাজুয়ান আহমদ, আলী আহমদ, হুরায়রা ইফতার হোসেন, ফখরুল ইসলাম, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, স্বপন কান্তি দাস, সারজন রাসু, এম এ বাতেন, মাহবুবুর রহমান, শাকিল খান, কাওছার আহমদ, ওয়ালী মাহমুদ, ফরহাদ আলী ইমন, মুরাদ আলী সুমন, তারেক আহমদ, হাজী হোসেন আহমদ, মশিউর রেজা, মো. রুহুল আলম, আব্দুল আজিজ মিয়া, তাজুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ। এসোসিয়েশনের সহ-সভাপতির পদ শূন্য থাকায় সভায় সকলের সম্মতিক্রমে সাজুয়ান আহমদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় সিএনজি গ্যাস লোডবৃদ্ধি, পরিবেশ ও ফায়ার সার্ভিস এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বরাবরে বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানের লক্ষে কাজ করার জন্য জেলা বাংলাদেশ সরকার, সিলেট জেলা প্রশাসক ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসোসিয়ের সদস্য মস্তাবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain