শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

কানাইঘাট সীমান্তে এখনও উদ্ধার হয়নি দুই বাংলাদেশীর লাশ, বিকেলে বৈঠক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কানাইঘাটে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ এখনো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠকে বসেনি।

তবে লাশ দুটির বিষয়ে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ৪টার দিকে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে তিনদিনেও নিহতদের মরদেহ না পেয়ে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুই বাংলাদেশির মরদেহ এখনো সীমান্ত রেখায় নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠক হয়নি, তাই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় লাশ দুটি ফেরত পাওয়ার কথা রয়েছে।

জানা যায়, বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। নিহতরা হলেন- কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain