শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে চলছে বাস-ট্রাক ধর্মঘটরে ২য়দিনে সাধারণ মানুষের ভোগান্তি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছিলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। সেই ধর্মঘটের সময় বেড়ে এবার ৭২ ঘণ্টা করা হয়েছে।

সে হিসেবে সিলেটে রোববার (৭ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত সিলেটে চলবে না যাত্রী ও পণ্যবাহী বাস-ট্রাক। বিষয়টি শুক্রবার (৫ নভেম্বর) করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি জানান, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি। তাই রোববার রাত ১২ টা পর্যন্ত ধর্মঘটের সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, রোববার বিকেলে মিটিং হবে। সেই মিটিংয়ে প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত আসলে তাৎক্ষণিক ধর্মঘট প্রত্যাহার করা হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সিলেটসহ সারাদেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে সিলেটজুড়ে যাত্রীসাধারণকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
সিলেটের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, আমাদের প্রতিবেশি দেশ ভারত যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘটের কারণে জনগণের কথা ভেবে তেলের দাম পূর্বমূল্যে নিয়ে যেতে পারে, তবে আমরা কেন পারবো না!

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain