শিরোনাম :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে দুই ডাকাত আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের ফিনলের রাবার বাগান থেকে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া, ওরফে দানা মিয়া ( ৩৭)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ৷

অভিযানে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী।

ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী। তিনি আরো জানান আটকৃতদের আদালতে পাঠানো হচ্ছে৷

এদিকে শ্রীমঙ্গল থানার একটি সূত্র জানিয়েছে, আটক মুন্না মিয়া গত ১৪ জুন রাতে শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কে ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিলেন৷

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain