শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, মা-ছেলে নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বন্যার পানি উঠে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিলো। পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। তার পরদিনই দুর্ঘটনায় ঝরলো প্রাণ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো সিএনজিচালিত একটি অটোরিকশা। তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। আহত হয় চালকসহ অটোরিকশা আরেহী ৩ জন। নিহতরা হলেন- উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক করা হয়েছে ঘাতক ট্রাক। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain