শিরোনাম :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল

শাল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ব সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত (০১ জুলাই ) শুক্রবার সকাল ৮টায় শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ নিয়ে সিলেট থেকে শাল্লার উদ্দেশ্যে রওয়ানা দেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভিপি দেবজ্যোতি মজুমদার রতন, এসময় আরো উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এভিপি হাসান কুদরতুল ফেরদৌস, প্রিন্সিপাল অফিসার সৈয়দ মুরশেদ আলী । শাল্লায় পৌঁছে তারা নিজ হাতে বন্যা দুর্গত মানুষের হাতে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, ছাত্রলীগ নেতা টিপু দাস, পংকজ তালুকদার, বিদ্যুৎ চক্রবর্তী।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভিপি দেবজ্যোতি মজুমদার রতন বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain