শিরোনাম :
সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

সিলেট মহানগর যুবলীগের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
(৫ জুলাই) মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহপরান (রঃ) মাজারের পাশ্ববর্তী লালকাটঙ্গী আবাসিক এলাকায় হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট মহানগর যুবলীগের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমের ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৩নং ওয়ার্ডে শতাধিক মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বন্যা পরবর্তী মেডিক্যাল ক্যাম্প, প্রয়োজনীয় ঔষধ ও দূর্গত মানুষদের জন্য এম্বুলেন্স সার্ভিস আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শান্ত দেব এর সভাপতিত্বে ও আব্দুল লতিফ রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেন, সিলেট মহানগর যুবলীগ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী , বিনামূল্যে চিকিৎসাব সেবা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। জনগণের কল্যাণে সিলেট মহানগর যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২০ সালে মহামারি করোনা ভাইরাস শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের কল্যাণে আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরব্বীগন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain