শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

ঈদুল আজহা উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শুভেচ্ছা বার্তা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৯ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় সকলকে শুভেচ্ছা জানান ড. মোমেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগের আনন্দ। এই দিনে ইব্রাহিম (আ.) আত্মত্যাগের এক মহিমা সৃষ্টি করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তার আদেশে ইব্রাহিম (আ.) আপন ছেলেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। সেই ঘটনা স্মরণ করে মুসলমান বিশ্ব প্রতি বছর ঈদুল আজহা পালন করে থাকে। ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আল্লাহর আদেশে মানুষের মঙ্গলের জন্য আত্মোৎসর্গ।

তিনি আরও বলেন, এই বছর আমাদের জন্য বিশেষ সুযোগ এসেছে। এই বছর অনেক লোক বন্যায় দুর্গত, বড় কষ্টে আছে। এই সময়ে আল্লাহর মেহেরবানি, সন্তুষ্টি পাওয়ার জন্য সবাই যদি আত্মোৎসর্গ করেন। মানুষের জন্য উৎসর্গ করেন, তাহলে সেটি আর্শিবাদ হবে। ঈদের দিনে যত ধরণের হিংসা-বিদ্বেষ, ঘৃণা এগুলো দূর করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের উপকারে কাজে লাগবেন। সে প্রতিজ্ঞা করে সবাই অগ্রসর হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এই ঈদের দিনে আমরা সকলে একে অপরকে ভাই হিসেবে, বোন হিসেবে গ্রহণ করবো। মাতা-পিতাকে সম্মান করবো। সন্তানদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবো না। এগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিলে ঈদের মহিমা এবং ঈদ উদযাপনের যথার্থতা আসবে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন তিনি।

ঈদ আনন্দের সাথে, উৎসর্গ করার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। সেই আনন্দ আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। শুভেচ্ছা বার্তা তিনি সকলের মঙ্গল কামনা করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain