শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

আগামী ২০ জুলাইয়ের পর বাড়বে বৃষ্টির প্রবণতা, কমবে তাপমাত্রা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী ২০ জুলাইয়ের পর থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আপাতত বৃষ্টি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমে আসবে। গত কয়েকদিন যে দাবদাহ ছিল, আজ থেকে তা আস্তে আস্তে কমতে শুরু করবে। আগামী দুদিনে তাপমাত্রা অনেকটা কমে যাবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদায় নেবে। যদিও ২০ জুলাইয়ের আগেই তাপপ্রবাহ কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain