শিরোনাম :
সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

বাবুর্চির দায়ের কোপে ফেঞ্চুগঞ্জে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ নিউজ ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আশা এনজিও’র বাবুর্চির দায়ের কোপে সিনিয়র একই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম (৪৮) খুন হয়েছেন।

রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার নিজামপুরে আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিষ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে।

তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে অফিসের মধ্যে দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাথাড়ি ভাবে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে অফিস হতে পালিয়ে যায় ফজল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain