শিরোনাম :
হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: নাসিম হোসাইন সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিসিকের অভিযান, ৪ টমটম ও ৩ রিকশা জব্দ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরে ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। আজ সোমবার (৮ নভেম্বর ২০২১ খ্রি.) সিলেট মহানগরের কাজিরবাজার, ঘাসীটুলা, কারিশাইল, চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় অভিযান ৪টি টমটম ও ৩টি ব্যাটারী চোলিত অটোরিকশা জব্দ করেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে পরিচালিত অভিযানে ৩ টি ব্যাটারী চালিত রিকশা ও ৪টি টমটম জব্দ করা হয়।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিসিক কতৃপক্ষ।
—

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain