শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অসহায়, দুস্থ এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানুষের মানবীয় গুণ। জাতির যেকোনো ক্রান্তিকালে যেসকল মানুষ, সংস্থা কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসে, তারা মূলত মানবতারই সেবা করে থাকে। আইএফআইসি ব্যাংকও জাতির যেকোনো ক্রান্তিকালে নিজস্ব অবস্থান থেকে ভূমিকা রাখে। সাম্প্রতিক বন্যার সময় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দশ কোটি টাকা প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আই এফ আই সি ব্যাংক ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটেও বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সমাজের সকল স্তরের মানুষের উচিত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা।
আইএফআইসি ব্যাংক-এর উদ্যোগে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুইশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি সিলেট শাখার ব্যাবস্থাপক এম এ কাইয়ুম চৌধুরী,গোইয়ানঘাট বাজার উপ-শাখার অফিসরা ইনচার্জ জুবায়ের আহমদ গোইয়ানঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উদ্দিন,জয়েন্ট সেক্রেটারি আলী হোসেন ও বাজার কমিটি’র সাধারন সম্পাদক জয়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain