শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

জন্ম সুনামগঞ্জে, জাতীয় পরিচয়পত্রে ‘তুরস্ক’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ প্রাপ্তবয়স্ক হয়ে সম্প্রতি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। সেটি হাতে পেয়ে উল্টে দেখেন, দেশের নাম লেখা তুরস্ক।

তিনি জানান, এখন এই ভুল তথ্যের কারণে তার কোনো কাজ হচ্ছে না।

জাকুয়ানের বাড়ি সদরের কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। জাতীয় পরিচয়পত্রে দেশের নাম তুরস্ক দেখে তিনি সোমবার সেটি নিয়ে জেলা নির্বাচন অফিসে যান।

তিনি বলেন বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি।

‘নির্বাচন অফিসে যোগাযোগ করার পর তারা সফটওয়্যার ঘেঁটে জানিয়েছেন দ্রুত সমাধান হয়ে যাবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমি চেক করেও আগের মতো রয়ে যেতে দেখেছি।’

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, ‘সফটওয়্যারের সমস্যার কারণে এটি হয়েছে। তবে ওই তরুণ আমাদের সঙ্গে দেখা করার পর আমরা তা সংশোধন করে দিয়েছি। এখন (বুধবার) অনলাইনে তার আইডি কার্ড যথাযত দেখাচ্ছে।’

এমনই এক ঘটনা কিছুদিন আগে ঘটেছে মৌলভীবাজারে। সেখানে এক নারীর পরিচয়পত্রে দেশের নাম এসেছে ভেনেজুয়েলা।

শিউলি বেগম নামে ওই নারীর বাড়ি পৌর শহরে।

তিনি গত রোববার বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েছিলাম। সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমার জন্মস্থানের জায়গায় লেখা ভেনেজুয়েলা! বিষয়টি দেখার পর কী করবো বুঝতে পারছি না।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির পর আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন- তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain