শিরোনাম :
শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার

সিলেটি হাফেজ লন্ডনে সন্ত্রাসীদের হাতে খুন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৫১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পূর্ব লন্ডনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মো. আকিল মেহেদী (২৪) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবক। তিনি কুরআনের হাফেজ।

নিহত আকিল মেহেদী উপজেলার ঢাকাদক্ষিণের কানিশাইল গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের পুত্র। শনিবার তিনি হত্যাকাণ্ডের শিকার হলেও তার পরিবার লাশ শনাক্ত করে রোববার।
মো. আকিল মেহেদী মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেন। গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ নামাজ পড়ান। তার মা একজন কুরআন শিক্ষিকা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। রোববার লাশটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।

টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ জানান, মেহেদীর মতো একজন তরুণ কুরআনে হাফেজের লাশ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।
নিহত আকিল মেহেদীর চাচা হাজী সুলেমান ওরফে দুদু মিয়া। সোমবার রাতে যুগান্তরকে বলেন, আকিল মেহেদী লন্ডনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুনেছি সন্ত্রাসীরা ভাতিজাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। লাশ দেশে আসবে কি না বলতে পারছি না।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain