শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

সিলেটে আ.লীগ ৬, বিদ্রোহী ২, বিএনপি সমর্থক ৫, জামাত ১ ও খেলাফত ১

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে চলে ভোটগ্রহণ।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানা যায়, সিলেটের ১৫টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, দু’টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি, ১টিতে জামায়াত ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সিলেট সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোগলগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, কান্দিগাঁওয়ে জামায়াত নেতা আবদুল মনাফ, জালালাবাদে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক ও হাটখোলায় খেলাফত মজলিসের মাওলানা কে এম রফিকুজ্জামান বিজয়ী হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ইসলামপূর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, তেলিখালে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল ওয়াদুদ আলফু, ইছাকলসে বিএনপি সমর্থক সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাইয়ে আওয়ামীলীগের ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগের ইকবাল হোসেন এমাদ বিজয়ী হয়েছেন।

বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রহমান মাখন, বোয়ালজুড়ে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজারে বিএনপির নাজমুল আলম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain