শিরোনাম :
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে এবার যুক্ত হয়েছে তাদেরই স্কুল পড়ুয়া সন্তানরা। বুধবার (২৪ আগস্ট) সকালে মালনীছড়া চা বাগানে শ্রমিকের সন্তানরা আন্দোলনে যুক্ত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।

এ সময় তারা ‘৩০০ টাকা মজুরি দাও নাইলে বিষ দাও’, ‘বাচার মত বাচতে চাই ৩০০ টাকা মজুরি চাই’, এমন বেশ কিছু শ্লোগান দেয়।

এদিকে সিলেটে ১৬তম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে সিলেট ভ্যালির সকল চা বাগানে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
অন্যান্য দিনেরমতো আজও কাজে যোগ দেননি তারা।

এর আগে গতকাল মঙ্গলবার চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তাদের সাথে তিনশ টাকা মজুরির দাবিতে একমত পোষণ করেন ইউনিয়নের নেতারাও।

প্রসঙ্গত, ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে ১১ আগস্ট সন্ধ্যায় শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরে কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি।

পরে ১৩ আগস্ট থেকে টানা ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। অবশেষে ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা কাজে যোগদান করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তও না মেনে শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain