শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

জাফলংয়ে সোনাটিলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান-বন বিভাগ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন বিভাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন’র নেতৃত্বে জাফলং গ্রীণপার্ক সংলগ্ন সোনাটিলা নামক এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৫ একর ভূমি দখল মুক্ত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা।

 

অভিযান শেষে সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain