শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সীমান্তে গোলাগুলি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গ্রুপ ও সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। সেখান থেকে কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। সব পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আমি আশা করি শিগগিরই এ ধরনের গোলাগুলি বন্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা সম্প্রদায়কে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। আমাদের এখানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আরও রোহিঙ্গা যাতে আসতে না পারে সে জন্য মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী করা হয়েছে।’

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এদিন বেলা সাড়ে ১১টায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain