শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমিকের সঙ্গে পালানোর সময় ধাওয়া দিয়ে স্ত্রীকে ধরেন স্বামী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কৈলাস মন্দির রোডে এ যেন অ্যাকশন ছবির দৃশ্য। স্কুটিতে করে পালাচ্ছেন এক যুগল আর মোটরবাইকের পিছনে মেয়েকে বসিয়ে ধাওয়া করছেন এক বাবা। স্কুটিতে থাকা ওই নারী আর কেউ নন, মোটরবাইকে ধাওয়া করা ব্যক্তির স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হলে তাতে দেখা যায়, স্কুটির পিছনে বসে আছেন সাদা পোশাক পরা ওড়না দিয়ে মুখ ঢাকা এক নারী। অন্য একটি বাইকে চেপে এসে তাদের ধরে ফেলেন ওই নারীর স্বামী ও মেয়ে।

পুলিশ জানিয়েছে, বিবাদমান দম্পতির বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। দিন দু’য়েক আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তার স্বামী। ঘটনার দিনও প্রচুর ঝগড়া হয় তাদের। ঝগড়ার পর বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। চিন্তায় পড়ে স্বামী ও মেয়ে তাকে খুঁজতে বের হন ।

রাস্তায় খুঁজতে বের হলে কৈলাস মন্দির রোডে এক যুবকের সঙ্গে মুখ ঢেকে ঘুরতে দেখা যায় ওই নারীকে। মুখ ঢাকা থাকলেও স্ত্রীকে চিনতে অসুবিধা হয়নি স্বামীর। ধরে ফেলার পর স্ত্রীর প্রেমিককে ওই ব্যক্তি মারধর করেন । ভরদুপুরে এই রকম কাণ্ড দেখে হাজির হয় পুলিশ। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain