শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
আজ রবিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকার কথা নয়, মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে।
শিক্ষামন্ত্রী জানান, সব শিক্ষা বোর্ড মিলে (১১টি বোর্ড) পরীক্ষার্থী মোট অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে । এবার কেন্দ্র ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে বাইরে অভিভাবকরা যেখানে দাঁড়াচ্ছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো তারা স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবার অনুরোধ জানাবো বাইরে যেখানেই থাকবেন, ভিড় বা জটলা করবেন না।‘
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain