শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাল্লায় ইউপি চেয়ারম্যান ও সদস্য কর্তৃক কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শাল্লায় ইউপি চেয়ারম্যান ও সদস্য কর্তৃক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

সোমবার দুপুরে উপজেলার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ধর্ষণকারী উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু ও ইউপি সদস্য দেবব্রত দাস মাতবরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানানো হয়। চেয়াম্যানের হাতে কিশোরীকে তুলে দেয়া অপহরণকারী মলয় দাসের ফাঁসি দেয়ার দাবি করেন মানববন্ধনে।

 

মানববন্ধনে নরেন্দ্র দাসের পরিচালনায় ও রায়ধন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অসিম দাস, গিরীশ দাস, জীবন দাস, রবীন্দ্র দাস, কালাবাসী দাস, সুশংকর দাস, ঝন্টু দাস, জয়মঙ্গল দাস, প্রদীপ দাস, প্রমোদ দাস প্রমুখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন ১৯ বছরের একটি মেয়েকে রাতভর ধর্ষন করে গা ঢাকা দিয়েছে ধর্ষকরা। মামলা হওয়ার পর এখনো পর্যন্ত কোনো আসামী ধরতে পারেনি পুলিশ। এদিকে মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দ্রুত ধর্ষকদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই।

 

মানববন্ধন শেষে ধর্ষকদের ফাঁসির দাবীতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain