শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

রেল স্টেশনের পাশ থেকে চাকুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তাররেল স্টেশনের পাশ থেকে চাকুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশনের পাশ থেকে চাকুসহ দুই ছিনতাইকারীগ্রে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রেলস্টেশন থেকে হুমায়ুন রশীদ চত্বরগামী লিংক রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসারীপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. জুবেল (১৯) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর নয়াবাজার গ্রামের মৃত উস্তার আলীর ছেলে মো. ইমন আহমদ মুন্না (২২)।

পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি দল হুমায়ুন রশিদ চত্বর থেকে রেলস্টেশন গামী লিংক রোডের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন)-এর পিছনের রাস্তা থেকে ছিনতাইকারী জুবেল ও ইমনকে গ্রেপ্তার করে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain