শিরোনাম :
মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি -সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার, মোটরসাইকেলসহ যুবক আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিয়ানীবাজার থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারখাই থেকে এ ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিয়ানীবাজার থানার দুই নং চারখাই বাজারে চেকপোস্ট করাকালীন এ অভিযান পরিচালনা করেন।

আটক যুবকের নাম আকমল হোসেন (৩২); তিনি উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ি) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের পুত্র।

ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার এবং ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ফয়সাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain