শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চুনারুঘাটে টমটম চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের চুনারুঘাটে মো. এখলাছ মিয়া (২৮) নামে এক টমটম চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার দেউন্দি চা-বাগানের ১৫ নং সেক্টর লাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এখলাছ মিয়া উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এখলাছ মিয়া নামে ওই যুবক পেশায় একজন টমটম চালক। বুধবার সকালে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা টমটম নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার পর্যন্ত বাড়ি ফিরেনি। এরপর থেকেই তার স্বজনরা অনেক স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায়ে দেউন্দি চা-বাগানের ১৫ নং সেক্টর লাইনের পাশের একটি ঝোপে শটিপড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ বলেন, এখলাছ মিয়ার লাশে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain