শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে কামরুল জায়গীরদারের অভিনন্দন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কেন্দ্র ঘোষিত নতুন কমিটির নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক সম্প্রতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির, মহানগর আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সকল নেতৃবৃন্দ মাঠের পরিক্ষিত কর্মী হিসেবে তাদের মাধ্যমে সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম সুসংহত হবে বলে আমি মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে জোরালো ভুমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain