শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন করেন স্বামী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন করেন স্বামী পাবনা সদর উপজেলায় হামিদা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী তেজেম মোল্লার। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তেজেম মোল্লা পলাতক আছেন।

নিহতের ভাই হামিদুল ইসলাম বলেন, সম্প্রতি তেজেম মোল্লার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। আমার বোন হামিদা এর প্রতিবাদ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তেজেম মোল্লা আমার বোনকে মারধর করতেন।

হামিদুল আরও বলেন, মঙ্গলবার ভোরে বোন হামিদাকে কুপিয়ে হত্যা করে দুলাভাই তেজেম। হত্যার পর বোনের এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে আমাকে ফোন করে বোনকে হত্যার কথা জানান তিনি। আমরা বাড়ি যাওয়ার আগে তেজেম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের এক হাত ও দুই পা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain